ও সাঁই, আমার উৎস
যতো দূরে যাও
ভরে উঠি তত বেশি
হাতের নাগালে পাইনি, যতদিন উৎস ছুঁয়ে ছিলে
মাঝ সমুদ্রে তুমি ভাসমান সাঁই
প্রকৃষ্ট রৌদ্রমুকুট
শুভ্রোজ্জ্বল বরফ ছলে আসলে ডুবোপাহাড়
আমার জাহাজের ভরাডুবি
তছনছ হয়ে আছি, তবু ভরাভর্তি
তোমার উৎসের কাছাকাছি
একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ অভিজিৎ ঘোষ , অনির্বাণ সরকার , এয়োনিয়ান অনির্বাণ , সুমিত পতি , মনোহর হোসেন মণ্ডল, কণাদ ...
No comments:
Post a Comment