কনফেশন
১
কলার তুলেছিলাম একদা
এখন আনত হয়েছি
বলছি—
ক্ষমা করো
বলছি—
ঠেলে দিও না, দূরে..
২
খেয়াল ছিল না
কখন যেন পেরিয়ে এসেছি—
পিছনে শৈশবের মাঠ
সামনেও শৈশব
খেলা শেষের ধুলো পড়ে আছে..
৩
এখন দীর্ঘকালীন বিরতির দিকে হাঁটছি
আর দেখছি—
জীবনের সলতে পুড়তে পুড়তে
No comments:
Post a Comment