বিবর্তন
সবুজ মাঠ পায়ের ছোঁয়াহীন বহুদিন
পুরোনো ঘড়িটা
দমবন্ধ ধুলোয়-
অন্ধকার ওই
জঠর থেকে উঠে আসা উল্লাস
দখিনা হাওয়ায় নির্জনতার জয়।।
একলা বিকেলে
শ্রাবণের ভিজেচুল-
দিগন্তভরা
সবুজের কানাকানি,
পক্ষীরাজটা
বন্দি রয়েছে খাঁচায়-
আমি কি আমাকে
আজ জানি?
পাঞ্জাবী,তার
ভাঁজভরা অভিমান-
চেনা দুপুরের
ওই চিলেকোঠা ঘর,
উদাত্ত হাওয়া, ঠিক
নেই গতিপথ
খোঁড়া কি
হচ্ছে বন্ধুত্বের কবর?
রামধনু সব
স্বপ্নেরা সাদাকালো
গিটারের তারে
শখ করে কারাবাস-
নস্টালজিয়া, সে
তো যাদুঘরে আছে তোলা
ছবিঃ প্রমিতা দত্ত

No comments:
Post a Comment