শুশ্রুষা
একদিন ভোরবেলা
খুব ভোরে মোরোগের মতো ডেকে উঠব
বাতাসে ছড়িয়ে দেব
সুস্থতার বার্তা।
বন্ধুদের ডেকে বলব,
চলো ঘুরে আসি কোথাও
জানালার জীবন ভালো লাগছে না আর।
কোনো রুটিন মানব না সারাদিন
ঘুম থেকে উঠে দৌঁড়াব
চায়ের দোকানে
জলে পা ডুবিয়ে বসে থাকব বাঁধের ধারে।
কারা যান লাঠি হাতে
দাঁড়িয়ে আছে রাস্তায়
মানুষ অসুস্থ এখন
মনে ও প্রানে একদিন ডেকে উঠবে
ডেকে উঠবে মোরোগের মতো
খুব ভোরবেলা।
No comments:
Post a Comment