গদ্যঃ অভিজিৎ দাশগুপ্ত

 অণুগল্প : এক নতুন রীতির সন্ধানে

এডগার অ্যালান পো, মপাসাঁ , চেখভ এবং রবীন্দ্রনাথের হাত ধরে উনিশ শতকে ছোটো গল্পের সূচনা   পরবর্তীতে বিশ্বসাহিত্যে ছোটো গল্প চিরস্থায়ী আসন গ্রহণ করে  কিন্তু সাহিত্যের গলি থেকে তস্য গলিতে যদি আমরা অনুসন্ধানের আলো ফেলি  তাহলে দেখব ব্যক্তিগত অনুভূতি নিয়ে বেশ কয়েকজন লেখক ভাবনাকে লিপিবদ্ধ করে যাচ্ছেন সময়ের নিরিখে ছোটো গল্পের অশ্বমেধের ঘোড়া যখন গতিশীল তখন এই লেখকরা ছোটো ছোটো ভাবনাকে তুলে ধরেছেন পাঠকের সামনে

#

আসলে অণুগল্প চর্চার ইতিহাস আলোচনা করতে বসলে তাকে ছোটো গল্পের পথ ধরেই এগিয়ে নিয়ে যেতে হবে   বিশ্বসাহিত্যে অণুগল্প এই শিরোনামে কোন গল্প লেখা হয়না সম্ভবত এক হিসেবে এর আবির্ভাব যদিও বাংলায় , তবে  আজ  সর্বত্র  এর চর্চা

#

অণুগল্প আজ বেশ পরিচিত নাম অণুগল্প চর্চায় বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়কে বাদ দিয়ে এগোনো সম্ভব নয় তবে তিনি নতুন ছোটো গল্প হিসেবে  এগুলিকে দেখেছিলেন   পরীক্ষা-নিরীক্ষা যথেষ্ট করতেন এই গল্পগুলিকে  নিয়ে এমনকি পোস্টকার্ড গল্প ভাবনার কথা পাওয়া যায় আসলে তার পূর্বেই রবীন্দ্রনাথ ' লিপিকা '(১৯২২) - য় ব্যক্তিগত অনুভূতিগুলোকে  গল্পের আকারে কিন্তু সংক্ষিপ্ত , তুলে ধরেছিলেন , এক নতুন পরীক্ষার জন্য কিন্তু এক্ষেত্রে লিপিকার ভেতর কবিতার ভাব বেশি ছিল অর্থাৎ কাব্যধর্মী তা অনুগল্পের ধর্মকে  ব্যাহত করেছে আসলে অণু গল্প ও কবিতা একদমই ভিন্ন মাধ্যম কখনোই তাদের কাছাকাছি বলা উচিত নয়

#

১৯৭০ সালে 'পত্রাণুনামে একটি পত্রিকা প্রকাশ করেন সম্পাদক অমিয় চট্টোপাধ্যায় সেখানেই সম্ভবত সচেতনভাবে অণুগল্প নামটির উল্লেখ রয়েছে বর্তমান সময়ে বাংলা ভাষায় অণু গল্প চর্চা  বিরাট আকার ধারণ করেছে শুধুমাত্র পত্র-পত্রিকা নয় , ব্যক্তিগত উদ্যোগেও অণুগল্পের বই প্রকাশ পাচ্ছে ফলে তা নিয়ে আজ আলোচনা জরুরী হয়ে পড়েছে অনেক সময় এই অণুগল্পকে বা গল্পের পালাবদলকে শাস্ত্রবিরোধী আন্দোলন বলা হয়   আসাম , ত্রিপুরা, বাংলাদেশ , ঝাড়খন্ড ইত্যাদি জায়গাতেও পশ্চিমবঙ্গের মতই অণু গল্প চর্চা শুরু হয়েছে বেশ কয়েক দশক ধরে এই গল্পগুলিতে জীবনের একটা অন্য দিক প্রকাশ পাচ্ছে সহজ ভাবনার মাধ্যমে প্রসঙ্গত জানাই অণু গল্পকে কখনো কখনো  মিনি গল্প বলা হচ্ছে আবার পরীক্ষা মূলক ভাবে ১০ টি শব্দের  অথবা ৩০ টি শব্দের অথবা ৫০/১০০ শব্দের অণুগল্প লেখা হচ্ছে এতে করে এই নতুন শিল্পটির দিগন্ত বিস্তৃত হচ্ছে বলাই বাহুল্য বহু অণুগল্প আছে যা বাংলা সাহিত্যের সমৃদ্ধিতে কাজ করেছে এই অণুগল্প একদিক থেকে বিন্দুতে সিন্ধু দর্শনের মত এবার অণুগল্পের দুটি আলাদা আলাদা ভাবনা নিয়ে কথা বলার সময় এসেছে

#

আমরা কাফকা , হোসে মারিয়া মেরিনো, হেমিংওয়ে , মন্টেরোসোর অণুগল্প পাঠ করেছি ২০ শব্দ থেকে ২৫ শব্দের গল্পকে  যেমন বলা হয় টুইটার ফিকশন ; আবার হেমিংওয়ের ৬ শব্দের  বা মন্টেরোসোরের ৭ শব্দের গল্প উল্লেখ করতে হয় তবে বলা হলো না আরেকজনের কথা তিনি শার্ল বোদলেয়ার তাঁর  'প্যারিস সপ্নীন ' (১৮৬৪) লিপিকা জাতীয় রচনা অর্থাৎ রবীন্দ্রনাথের অনেক আগেই তিনি ' গদ্যে ছোট কবিতালেখা শুরু করেন কিন্তু এই গ্রন্থের লেখাগুলো পড়তে পড়তে পাঠক অণুগল্পের একটা চাল পাবেন কত সহজ হতে পারেন তিনি , আবার সেইসঙ্গে গভীর অনুভূতিপ্রবণ , তা 'প্যারিস সপ্লীন' -- এর পাতায় পাতায় ধরা আছে

#

কিন্তু যে কথা বলছিলাম , অণুগল্পের ক্ষেত্রে দুটি ভিন্ন ভাবনা আমার চোখে পড়েছে এতে প্লট থাকতেও পারে আবার নাও থাকতে পারে অন্যদিকে চন্দন ঘোষ একটি সাক্ষাৎকারে (' দৌড় 'পত্রিকা) জানাচ্ছেন অণুগল্পের কাঙ্ক্ষিত রূপটি সম্বন্ধে " ...অণুগল্প খুব নিরীহ বা চমকহীন ভাবে শুরু হলেও তার ক্ল্যাইম্যাক্সে যেতে পারে আবার শুরুতে চমক থাকতে পারে তবে কোনও এক সময়  একটা জাম্প বা  উল্লম্ফন একটা ঝলক বা ফ্ল্যাশের মতো আসবে যা পাঠককে একটা ঝাঁকুনি দেবে " এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন , ছোটোগল্প আর অণুগল্প  এক জিনিস নয় ছোটো গল্পকে ছোটো করে অণুগল্প করা যায় না   আসলে অণুগল্পের নিজস্ব সত্তা রয়েছে   তার গঠন আলাদা

#

ইংরেজি সাহিত্যে শর্ট শর্ট স্টোরিমিনিসাগা, ন্যানো ফিকশন , সাডেন ফিকশন , ফ্ল্যাশ ফিকশন ইত্যাদি নামকরণ রয়েছে বাংলায় 'অণুগল্প' নামটি বহুল পরিচিত   এছাড়া অতি ছোট গল্প , এক মিনিটের গল্প , এক ফোঁটা গল্প , ক্ষুদ্র গল্প , মুহূর্ত গল্প , ঝুরোগল্প , চূর্ণক গল্প ইত্যাদি নামও সময় বিশেষে  লক্ষ্য করা যায়

#

পশ্চিমবঙ্গে পত্রাণু , দৌড় , ইলশেগুঁড়ি , সবুজের কাছাকাছি , কালিমাটি  অল্প কথার গল্প , ইশক্রা ইত্যাদি পত্রিকা মাঝেমধ্যে অথবা নিয়মিত অণুগল্পের চর্চা করছে আসামের অণুগল্প চর্চার লিটিল ম্যাগাজিনগুলো হল  ফিনকি , প্রবাহ , যাপনকথা , উড়ো পাখি , বনফুল ইত্যাদি ত্রিপুরায় প্রকাশিত বজ্রকন্ঠ , দোপাতা ইত্যাদি পত্রিকা মধ্যে মধ্যে অণুগল্প সংখ্যা প্রকাশ করেছে ত্রিপুরার প্রচুর লেখক অণুগল্প চর্চা করেন এছাড়া ঝাড়খন্ডে , বিহারে , মহারাষ্ট্রের পত্রপত্রিকায় বাংলা অণুগল্প প্রকাশিত হয় নিয়মিত পাশের  রাষ্ট্র  বাংলাদেশ সেখানেও অণুগল্প চর্চা অব্যাহত রাজনৈতিক , সামাজিক , মানবিক বিপর্যয় , জীবন সংগ্রামের নানা দিক অণুগল্পগুলির কাহিনী গঠনে সাহায্য করে অন্যান্য ভাষাতেও এই অণু চর্চা অব্যাহত অসমীয়া, ওড়িয়া ইত্যাদি ভাষার লেখকরা আজ নিয়মিত অণুগল্প  লিখছেন

#

অণুগল্পের ভবিষ্যত উজ্জ্বল   বড় সাহিত্যিকদের হাতে এই নতুন ধারার গল্প কী চেহারা পেতে পারে , তা আমরা বনফুলের ' নিমগাছ '   উল্লেখে বুঝতে পারি   বুকার পুরস্কার , পুলিৎজার পুরস্কার পর্যন্ত অণুগল্পের লেখকের আয়ত্তাধীন এবার পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য পুরস্কারটি কোনও অণুগল্পের গ্রন্থের শিকে ছিঁড়লেই  এই নতুন রীতিটির চর্চায়  জোয়ার আসবে তাতে সন্দেহ নেই

No comments:

Post a Comment

  একটি   লড়াকু   পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, কণাদ ...