কবিতাঃ পীযূষ পোদ্দার



 দূরত্ব

আমাদের সিদ্ধি যত দূর পৌঁছায়

তার অগণিত যোজন উপরে থাকে নীলাকাশ

আনুভূমিকে বাড়তে থাকে নিত্যদিনের মোহ

উল্লম্বে ততই সরে যেতে থাকেন ঈশ্বর


অরুন্ধতী

অরুন্ধতী শব্দের অর্থ বন্ধুত্বপূর্ণ জেনে

তোমায় ডাকলুম হে আমার অরুন্ধতী আলো

তখনই উদ্বায়ী শব্দের সমার্থক হলে তুমি

আজ মেঘে জলে বেলা পড়ে এলে বুঝি

অরুন্ধতী উদ্বায়ী ,উদার শুধু নয়

গুরুতর আনন্দদায়কও বটে


শোকের পাথর ভেঙে জ্বলে ওঠা অরুন্ধতী-চিতা

ছবিঃ অনুষ্টুপ লাই

No comments:

Post a Comment

  একটি   লড়াকু   পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, কণাদ ...