কবিতাঃ দেবাশীষ ভট্টাচার্য

 বেড়াল

 

পোষ্য বেড়ালের রং বাদামি

সে শাদা কালো মাছ পছন্দ করে না

গেরুয়া ক্ষীর তার বিশেষ প্রিয়

সকালের রোদ জানালায় নখ দিয়ে আঁচড়ে কামড়ে

শুঁকে ফেলে দেয়

মাস ছয়েক আগে এঘরে এসেছে

নিজেরপছন্দ মতো কিছুই পেতো না

এখন মানুষের সাহচর্যে নিজের মত গড়ে তুলছে, একদিন

পিসেমশায়ের বিছানা থেকে নামানোর ফলে

খের কামড়ে, ডিপথেরিয়ায় মারা গেলেন--

সেই এখন নিরামিষাশী দুগ্ধপোষ্য

তার কাছে শিশু, সেই মহারাজ পড়শির বাড়ি বা বিদেশে গেলে

একটু প্রাণ খুলে শ্বাস নিতে পাই।

 

থাকা

 

যে কথা এসেছিল ফুল হয়ে

সে শব্দ সকালে হল না বলা

তোমার সকাশে

রাতের অন্ধকারে ঘুমে কোথায় হারালো

এখন মনে হয় সে ছিল পোষা বেড়ালের মতো

যেন বা শিরীষ পেলব

খয়েরি মলাটের প্রথম কবিতার মতো

স্বপ্নে থেকে গেল ডুবে

তখনই এই ঘনিষ্ঠ শরীরী দুই হাতে

তাকে তুলে নিয়ে এলে

এখন দেখাতে পেতাম, দেখাতা মতো মার স্থপতি।

No comments:

Post a Comment

  একটি   লড়াকু   পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, কণাদ ...