আত্মজ্ঞান
কিছু পরাজয় আর নতুন বৈশাখ মাস
আলাের সন্নিধানে বিকশিত করে দেয়
আমার বিহ্বল চৈতন্য
বাঁক ফিরি। এত দহনের পর
যদিও ওড়ে ছাই
যদিও জীবিত মসৃণ আলােগুলি
পাক খায় দুর্বার স্রোতে
আর নেমে আসে সহস্র গ্রহণে
শুধু একটি ছায়ার বিকল্প খুঁজি
আর বিকল্পের ভ্রমে ডুবে যায় ঘুম
আরতির বাঁশির মতাে ভক্তিলিপির সুরে
কখনাে পারিনি বেজে উঠতে বারবার
শরীরে নুনের গন্ধে নেমে গেছে গান
আমার স্নেহান্ধ সম্পর্কের বিজ্ঞাপন
একাকী দাঁড়িয়েছি রাস্তার মােড়ে
নিরিবিলি চেয়েছি এখানে
যা আমারই আত্মজ্ঞান
আগুনের তাস
সবাই খেলছে আগুনের তাস
আলােটা জ্বেলে দিস –
সন্ধ্যা নামছে
সন্ধ্যার লালঠোঁটে জমছে রাতের বিষ
কত চুম্বন পথ আগলে আছে
পথে পথে কত বাঁশি –
নীরব কথারা যাওয়া-আসা করে
চোখাচোখি হয় অথবা চোখে লেগে থাকে হাসি
তাসের মুলুকে সাহেব বিবি
গোলামের অনাগোনা –
হল্লা-আগুন শিষ তােলে সারি সারি
সময়ের খেত জুড়ে দুরন্ত সব ফণা
দংশন আঁকে
দংশনে আনে দাহ
কেউ দাউদাউ
কেউ ধোঁয়া তােলে শুধু
No comments:
Post a Comment