সাম্য
বুকের মধ্যে জ্বলে লেলিহান শিখা
মৃত্যু প্রয়াসও বিফলে শত দুই।
চল না মেয়ে পায়ের শিকল ভেঙে
জ্বলতে শিখি, স্বাধীনতার সীমান্ত ছুঁই।
আমাদের পায়ে শিকল কেন কাম্য?
আর কতদিন থাকবো নীরব ভিড়ে?
চল না মেয়ে ত্রিশূলধারী হয়ে
বেরিয়ে আসি পৌরুষত্বের বক্ষ চিরে।
'জাতের নামে বজ্জাতি' হোক জীবাশ্মপ্রায়
ধুলিস্যাৎ হোক 'বিভেদের বৈষম্য'।
তবে উড়ুক পাখি বন্দিদশা থেকে
চারিদিকে শুধুই প্রতিধ্বনি- হোক সাম্য।
No comments:
Post a Comment